ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২২:১৯:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনায় একদিনে সুস্থ ৪৩ হাজার; মোট প্রায় ৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বিশ্বে এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজারের বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই একদিনে সুস্থ্য হয়েছেন সাড়ে দশ হাজার করোনা রোগী।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৪৪৪ জন। বিভিন্ন দেশে সুস্থ হওয়ার সংখ্যা দ্রুত বাড়ছে। যা এতদিন অনেক কম গতিতে বাড়ছিল।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৭৩ জন, স্পেনে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৫১৪ জন, ইতালিতে ৫১ হাজার ৬০০ জন, ফ্রান্সে ৩৯ হাজার ১৮১ জন। বিশ্বে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি জার্মানিতে। দেশটিতে এখন পর্যন্ত ৯৫ হাজার ২০০ জন করোনা থেকে সেরে উঠেছেন।

বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৬১৯ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৭৬১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


-জেডসি