ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:৫২:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনায় একদিনে সুস্থ ৪৫ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ৬ মে ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখে পৌঁছেছে।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ লাখ ৯৭ হাজার ৭০৮ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ২ লাখ ৬২৮ জন, স্পেনে এক লাখ ৫৪ হাজার ৭১৮ জন, ইতালিতে ৮৫ হাজার ২৩১ জন, ফ্রান্সে ৫২ হাজার ৭৩৬ জন। ইরানে সুস্থ হয়েছেন ৮০ হাজার ৪৭৫ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৩৫ হাজার ১০০ জন।

বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৮ হাজার ৩২৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ২৭ হাজার ৩০১ জন। অপরদিকে ১২ লাখ ৪১ হাজার ৯৩১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি