করোনায় কর্মহীন দিনমজুরদের পাশে সংস্কৃতিকর্মী শিউলি
মনির হোসেন জীবন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ৭ জুন ২০২০ রবিবার
করোনায় কর্মহীন দিনমজুরদের পাশে সংস্কৃতিকর্মী শিউলি
রাজধানীর আফতাবনগর এলাকায় বসবাস করেন সংস্কৃতিকর্মী ইসরাত শিউলি। তার বাসার আশেপাশেই থাকেন কিছু দিনমজুর। তাদের কেউ রিকশা চালান, কেউ ভ্যানচালক আবার কেউ বা করে রাজ মিস্ত্রির কাজ করেন। সাধারণ ছুটির পর থেকেই তাদের আয়ের পথ বন্ধ হয়ে যায়। অনেকই সেই সময়টাতে কাজ করতে গিয়ে পুলিশের মার খেয়ে ফিরেছেন, আর কারো কারো দিন কাটছিল অনাহারে। যেখান থেকে ১০০ পরিবারের ৩২০ জন মানুষের প্রতিদিন একবেলার খাবারের ব্যবস্থা করা হয়।
এদিকে, দিন এনে দিন খাওয়া কিছু মানুষদের পাশে দাঁড়াতে সাধারণ ছুটি শুরুর পর থেকেই কাজ করে যাচ্ছেন সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের সদস্য ইসরাত শিউলি। উদ্যোগ নিয়েছেন যৌথ রান্না ঘরের। যেখান থেকে ওই সব মানুষদের এক বেলা খাবারের ব্যবস্থা করেন। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি নিজ হাতে সবজি চাষ করছেন, দিনমজুর সেই মানুষগুলোকে সঙ্গে নিয়েই।
এখন পর্যন্ত কোনো সরকারি ত্রাণ পৌঁছায়নি তাদের কাছে। এমন পরিস্থিতিতে শিউলির মনে হয়েছিল, তাদের জন্য কিছু করা উচিত। যেই ভাবনা, সেই কাজ। প্রথমে ব্যক্তি উদ্যোগে তিনি কিছু সহায়তা করলেন তাদের। পরে বন্ধুদের সঙ্গে আলোচনা করলেন বিষয়টি নিয়ে। পরামর্শ এলো, সবাইকে একবেলা রান্না করে খাওয়ানোর আর পড়ে থাকা ফাঁকা প্লটগুলোতে সবজি চাষ করার। যৌথ রান্না ঘরে তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হলো। যেখান থেকে ১০০ পরিবারের ৩২০ জন মানুষের প্রতিদিন একবেলার খাবারের ব্যবস্থা করা হয়। আর প্লট মালিকদের অনুমতি নিয়েই সেখানে শুরু হলো শাক-সবজির চাষ। শিউলির সাথে যার পরিচর্যা করছেন সেই খেটে খাওয়া দুস্থ মানুষগুলো। বিষয়টি তার সংগঠনের সদস্যদের সঙ্গে শেয়ার করলে সেখান থেকেও আসে সহযোগিতার হাত। আর সেই কারণেই তিনি এ উদ্যোগের নাম দিয়েছেন ‘সমগীত যৌথ রান্নাঘর’ এবং ‘সমগীত যৌথ ক্ষেত-খামার’।
এদিকে 'শাকের বিনিময়ে মাছ চাই' শিরোনামে সম্প্রতি ইসরাত শিউলি তার ফেসবুকের ওয়ালে পোস্ট দেন। মূলত সমগীত যৌথ ক্ষেত-খামারে উৎপাদিত শাক-সবজির বিনিময়ে মাছ চেয়েই তার এ পোস্ট।
এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, প্রতিদিন তো অনাহারিদের মাছ-মাংস খাওয়াতে পারি না। তাই যদি তাদের চাষ করা শাক-সবজির বিনিময়ে মাছ কেনার টাকা পাওয়া যায়, তাতে হয়তো তাদের মাছ-মাংস খাওয়ার সুযোগটা হবে। সাধারণত ওই শাক-সবজি বাজারে বিক্রি করলে এতোজন মানুষের মাছ খাওয়ার টাকা হবে না। তাই যদি কেউ এর বিনিময়ে মানবিক দিক থেকে তাদের সহযোগিতা করেন, সেই লক্ষ্যেই পোস্টটি দেওয়া। এ উদ্যোগ দু’টি সক্ষমতা অনুযায়ী যতদিন সম্ভব, ততদিন পরিচালনার ইচ্ছে আছে।
মানবিক এ ভিন্নরকম উদ্যোগের বিষয়ে সংস্কৃতিকর্মী ইসরাত শিউলি গণমাধ্যমকে বলেন, অসহায় মানুষদের জন্য কিছু করতে সব সময়ই ভালো লাগে। আগেও করেছি, কিন্তু তা এমন আয়োজন করে নয়। মূলত যৌথ রান্নাঘর, যৌথ খামার, কমিউনিটি বেইজড ভাবনা ছাত্রাবস্থা থেকেই ছিল। তখন আমরা ছাত্র রাজনীতির সাথেও যুক্ত ছিলাম।
]তিনি আরও বলেন, দীর্ঘসময় পরে হলেও ক্ষুদ্র আকারে সেসব ভাবনাই বাস্তবায়িত হলো। যা অনেক পুরনো স্বপ্ন। এ উদ্যোগ দু’টি সক্ষমতা অনুযায়ী যতদিন সম্ভব, ততদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে আমাদের।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত






