ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ২২:১৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

করোনায় কুক দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

করোনায় কুক দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

করোনায় কুক দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

কুক দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রী জো উইলিয়ামস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার নিউজিল্যান্ডের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। খবর এএফপি’র।
খবরে বলা হয়, জীবনের অধিকাংশ সময়ই নিউজিল্যান্ডে বসবাস করা ৮৫ বছর বয়সী উইলিয়ামস হচ্ছেন দেশটির কোভিড-১৯ সংক্রান্ত ২৪তম মৃত্যু।
গত ১৩ আগস্ট তিনি অকল্যান্ড হাসপাতালে ভর্তি হন। দেশটিতে টানা ১০২ দিন ধরে কমিউনিটি সংক্রমণ না থাকায় এ ভাইরাসের নতুন বিস্তার বন্ধ হয়েছে সরকার এমন তথ্য জানানোর মাত্র দু’দিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
উইলিয়ামস ১৯৬৮ সালে কুক দ্বীপপুঞ্জ পার্লামেন্টে প্রথম নির্বাচিত হন। তিনি ১৯৯৯ সালে চার মাসের জন্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ ছোট দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
তিনি একজন চিকিৎসকও ছিলেন এবং তাকে নিউজিল্যান্ড ও কুক দ্বীপপুঞ্জের স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ সদস্য বিবেচনা করা হয়।