ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৩:১৮:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

করোনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম তরফদার (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চবি প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে এক মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক শফিউল।

জানা গেছে, অধ্যাপক শফিউল নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন। তার তিন মেয়ে রয়েছে। শুক্রবার বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা অনুষ্ঠিত হবে।

-জেডসি