করোনায় চীনে রেকর্ড সংক্রমণ, লকডাউনে সাংহাই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি।
চীনের বৃহত্তম শহর, ২ কোটি ৬০ লাখেরও বেশি জনসংখ্যা অধ্যুষিত সাংহাইয়ে এই প্রথমবারের মত লকডাউন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে কোভিড-১৯ সংক্রমণ রেকর্ড ছাড়িয়েছে। আর সে কারণে শহরটিতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার।
সাংহাইয়ের পুডং, আর্থিক জেলা এবং আশেপাশের এলাকাগুলোতে আজ সোমবার (২৮ মার্চ) থেকে শুক্রবার (১ এপ্রিল) পর্যন্ত লকডাউন পালন করা হবে। কারণ স্থানীয় সরকার জানিয়েছে, শহরজুড়ে গণ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
লকডাউনের দ্বিতীয় পর্বে হুয়াংপু নদীর পশ্চিমে বিস্তীর্ণ ডাউনটাউন এলাকা, যা শহরটিকে বিভক্ত করেছে, সেখানে পাঁচ দিনের লকডাউন শুরু হবে ১ এপ্রিল থেকে। বাসিন্দাদের বাড়িতে থাকতে হবে এবং বাইরের বিশ্বের সঙ্গে কোনোরকম যোগাযোগ নেই- তা নিশ্চিত করার জন্য ডেলিভারি চেকপয়েন্টগুলো চালু থাকবে। অফিস এবং প্রয়োজনীয় বলে বিবেচিত নয়- এমন সব ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং গণপরিবহন স্থগিত থাকবে।
সাংহাইয়ের মধ্যেও অনেক জায়গায় ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে। তাদের বাসিন্দাদের কোভিড-১৯ এর জন্য একাধিক পরীক্ষা করাতে হবে।
চীনে এখনও পর্যন্ত চলতি মাসে ৫৬ হাজারেরও বেশি করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। যার বেশিরভাগই উত্তর-পূর্ব প্রদেশ জিলিনের একটি অংশে।
কিন্তু দুই বছর আগে মহামারী শুরু হওয়ার পর থেকে চীনের সবচেয়ে বড় সংক্রামক এলাকা বেইজিং 'গতিশীল শূন্য-কোভিড' পদ্ধতি প্রয়োগ করে চলেছে। কৌশলটি যত তাড়াতাড়ি সম্ভব ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন নির্মূল করার ওপর কড়া দৃষ্টি রেখেছে। কখনও কখনও পুরো শহরকেই লকডাউনের আওতায় নিয়ে আসা হয়। সূত্র- এপি, গার্ডিয়ান।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব