করোনায় দেশে আরও ২০ মৃত্যু, শনাক্ত ২২৭৩
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার
করোনায় দেশে আরও ২০ মৃত্যু, শনাক্ত ২২৭৩
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৭৩। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫৪৪ জনে। এছাড়া, নতুন করে ২ হাজার ২৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৮ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৯২২টি এবং আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৩৭৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৭ লাখ ২৯ হাজার ৫৮০টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হার ১৬ দশমিক ৮১ শতাংশ।
নতুন যে ২০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী তিনজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ হাজার ২৪ জন বা ৭৬ দশমিক ৭৭ শতাংশ এবং নারী ১ হাজার ৫২০ জন বা ২৩ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২২৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমকি ৪৬ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







