করোনায় দেশে আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ৩১৬৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০২ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার
করোনায় দেশে আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ৩১৬৩
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১৬৩ জনের শরীরে। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
দেশে এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪২৪ জন। আর মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ২১ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, দেশে বর্তমানে ৭৯টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৫৩টি নমুনা।
নতুন নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি। এ ক্ষেত্রে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬৭ শতাংশ।
এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটি থেকে দেশে মোট সুস্থ হলেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন। এখন পর্যন্ত সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ।
নতুন যে ৩৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১০ জন। তাদের মধ্যে ২৯ জন হাসপাতালে এবং ৪ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃতের ক্ষেত্রে পুরুষ ৭৮ দশমিক ৯২ শতাংশ (১ হাজার ৯১৩ জন) এবং নারী ২১ দশমিক ০৮ শতাংশ (৫১১ জন)।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম









