করোনায় দেশে গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১০ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার
করোনায় দেশে গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে একদিনে সর্বোচ্চ তিন হাজার ৪৭১ জন। সেই সাথে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে ৪৬ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন এবং বাসায় মারা গেছেন ১৪ জন।
এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৯৫ জনে। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১,৫২৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা আজ শুক্রবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান।
তার দেয়া তথ্য অনুযায়ী, ৫৯টি ল্যাবে মোট ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৯০টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি। শনাক্তের হার ২১.৭১।
এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৮১ হাজার ৫২৩ জন। আর মোট মারা গেছেন এক হাজার ৯৫ জন।
করোনায় নতুন যে ৪৬ জন মারা গেছে তাদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ৯ জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন এবং চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ১১ জন মারা গেছেন। এছাড়া হাসপাতালে ৩২ জন এবং ১৪ জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
তিনি বলেন, করোনার কবল থেকে নতুন করে ৫০২ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৪৯ জন।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম









