ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৪:২৫:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনায় পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার

খুরশীদ আলম

খুরশীদ আলম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশীদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন খুরশীদ আলম শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

আজ শনিবার অফিসার্স ক্লাব, ঢাকার এক শোক বার্তায় জানানো হয়েছে। খুরশীদ আলম ছিলেন বিসিএস ৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য।

শোক বার্তায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এদিকে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খুরশীদ আলম করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই ছিলেন। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করার পর গত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।’