করোনায় প্রাণ হারালেন আরো দুই চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. আশরাফুজ্জামানের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাবেক সভাপতি ডা. শাহ মো. আবদুল আহাদ (৬৫) করোনায় মৃত্যুবরণ করেছেন।
আজ বুধবার (১৭ জুন) সকালে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. আশরাফুজ্জামান এবং দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু বরণ করেন ডা. শাহ মো. আবদুল আহাদ।
ডা. আশরাফুজ্জামানের বাড়ি চিরিরবন্দর উপজেলার আলোকদিহি ইউনিয়নের গোছাহার গ্রামে। তবে তিনি শহরের কালীতলায় সপরিবারে বসবাস করতেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দিয়েছে। সংগঠনের দফতর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহর পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. আশরাফুজ্জামানের বয়স হয়েছিল ৬১ বছর। আর বিএমএ দিনাজপুর শাখার সাবেক সভাপতি ডা. শাহ আবদুল আহাদের বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি বলেন, এই দুই চিকিৎসকের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং দিনাজপুরের চিকিৎসক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।
বিএমএর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে চিকিৎসক, নার্সসহ তিন হাজার ২৩৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক আছেন এক হাজার ১৯ জন। ৩০ জন চিকিৎসক কোভিড-১৯ সংক্রমণ নিয়ে এবং পাঁচজন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
-জেডসি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি








