করোনায় ফ্রান্সে মৃত্যু ২০ হাজার ছাড়াল, ইতালিতে আক্রান্ত কমছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার
করোনায় ফ্রান্সে মৃত্যু ২০ হাজার ছাড়াল, ইতালিতে আক্রান্ত কমছে
করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সে করোনায় মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে ইতালিতে প্রথমবারের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে।
ইউরোপে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশগুলোর সর্বশেষ অবস্থা:
রোম: ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের সোমবার প্রকাশিত নতুন পরিসংখ্যানে দেখা গেছে, করোনাভাইরাসের কারণে পুরো লকডাউনে থাকা ইতালিতে এ পর্যন্ত মোট ২৪ হাজার ১১৪ জন মারা গেছে।
টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি জানান, ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫৪ জন মারা গেছে। তবে ইতিবাচক খবর হচ্ছে, একই সময়ে সক্রিয় সংক্রমণের হার আগের দিনের তুলনায় সোমবার হ্রাস পেয়েছে। দেশব্যাপী মোট আকান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ২৩৭।
গত ২১ ফেব্রুয়ারি উত্তর লোমবার্ডি অঞ্চলে মহামারিটি প্রথম ছড়িয়ে পড়ার পরে এ পর্যন্ত মোট ৪৮ হাজার ৮৭৭ জন সুস্থ হয়েছেন।
মাদ্রিদ: স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষের সোমবারের পরিসংখ্যানে দেখা গেছে, স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৯৯ জন মারা গেছে।
গত চার সপ্তাহের মধ্যে সোমবার মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম ছিল। কঠোর লকডাউনের জন্য স্পেনের করোনাভাইরাস মহামারি পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
প্যারিস: ফ্রান্সের স্বাস্থ্য-মহাপরিচালক জেরোম স্যালোমন সোমবার ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনের পর চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ১ মার্চ থেকে এ পর্যন্ত করোনায় ফ্রান্সে ২০ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে।
বার্লিন: জার্মানিতে সোমবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৭৭৫ জনসহ মোট ১ লাখ ৪১ হাজার ৬৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক জার্মান সরকারি সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টার মধ্যে আরও ১১০ জন রোগী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে। মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৪০৪ জনে পৌঁছেছে।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











