ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ৯:২২:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে

করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি দুই লাখ ৬৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২ লাখ ৬৫ হাজার ৭৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ২২ হাজার ৮৬০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ২ হাজার ৮৯১ জন।আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১২ লাখ ৬৩ হাজার৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৭৯৯ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ৭৬ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ১ হাজার ১০১ জন।

তৃতীয় স্থানে নেমে এসেছে ইতালি। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৬৮৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৪৫৭ জন।

এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ৮৫৭ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৬৮৩ জন। ফ্রান্সে করোনায় ২৫ হাজার ৮০৯ জনের মৃত্যু ও ১ লাখ ৭৮ হাজার ১৯১ জন আক্রান্ত হয়েছে।


-জেডসি