ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১০:৫৬:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

করোনায় বিশ্বব্যাপী প্রাণহানি ৪ লাখ ৩৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ১২ হাজার ৬১১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখ ১৩ হাজার ২১২ জন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনেই করোনায় মারা গেছেন ৩৮৭৪ জন। এই ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ১৭৯ জন।

করোনাভাইরাসের আক্রমণে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত মানুষের সংখ্যা ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮৩ জনের। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের ধারেকাছে নেই কোনো দেশ।

আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত ৮ লাখ ৯১ হাজার ৫৫৬। দেশটিতে করোনায় মোট ৪৪ হাজার ১১৮ জন মারা গেছেন।

করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ৫ লাখ ৩৭ হাজার ২১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ৯১ জনের।

যুক্তরাজ্যেকে টপকে চার নম্বরে চলে আসা ভারতে করোনা রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ২৬ জন। মারা গেছেন ৯৯১৫ জন।

যুক্তরাজ্যজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত কমছে। দেশটিতে মোট ২ লাখ ৯৬ হাজার ৮৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত। করোনায় মোট মৃত হয়েছে ৪১ হাজার ৭৩৬ জনের।

বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গতকাল আরও ৩ হাজার ৯৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। এদিন আরও ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২০৯ জনে।

-জেডসি