ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১:১৩:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ লাখের বেশি

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ লাখের বেশি

আজ শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ লাখ ৩৭ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) আজ এ তথ্য জানিয়েছে

এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪৪৮ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৮ লাখেরও বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৫০৪ জনের।

এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৬২ হাজার ৫৫০ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৯ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৮১ হাজার ৮০০ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।