করোনায় বিশ্বে একদিনে পৌনে ১০ হাজার প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনায় এখনো বিপর্যস্ত সারাবিশ্ব। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫ কোটি ২২ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও বিধিনিষেধ আরোপ করেছে হাঙ্গেরি পর্তুগালসহ বিভিন্ন দেশ।
করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে সারা বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৬ হাজার ৭২১ জন। একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ৭১৫ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৯হাজার ২৭২ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ২৪ লাখ ২২ হাজার ৬০ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৫৩৭ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৭ লাখ ৮ হাজার ৬৩০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৩৯৭ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৬ লাখ ৮৪ হাজার ৩৯ জন এবং মারা গেছে ১ লাখ ২৮ হাজার ১৬৫ জন। তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৭ লাখ ৪৯ হাজার ০৭ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৪০৬জনের।
চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৫৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ হাজার ৫৩৫ জন।
পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ১৮ লাখ ৩৬ হাজার ৯৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩১ হাজার ৫৯৩ জনের।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১২৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











