করোনায় বিশ্বে প্রাণহানি ১৮ লাখ ছুঁইছুঁই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৩ লাখ ২১ হাজার ৩৫৮ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণ হারিয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ২৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ২৯৮ জন। ৩০ ডিসেম্বর, বুধবার করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭০৪ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৫ লাখ ৬৪ হাজার ১১৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯২ হাজার ৭১৬ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ৪৫ হাজার ৩২৬ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৭৫ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











