ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১২:৪৬:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

করোনায় বিশ্বে ১২ হাজারেরও বেশি প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার

করোনায় বিশ্বে ১২ হাজারেরও বেশি প্রাণহানী

করোনায় বিশ্বে ১২ হাজারেরও বেশি প্রাণহানী

আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়  বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৫৫ হাজার ৮৯৮ জনে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব জানা গেছে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৫ লাখ ৪৩ হাজার ২৮০ জন।

এই সময়ের মধ্যে নতুন করে আরও ৬ লাখেরও বেশি মানুষের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮১ লাখ ৬১ হাজার ১৫৬ জনে। মঙ্গলবার এ সংখ্যা ছিল ৬ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৬২৫ জন।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- করোনা থেকে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাড়ে ৪ লাখেরও বেশি রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ৭১৭ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

সংক্রমণ বৃদ্ধি এবং একইসাথে ক্রমবর্ধমান মৃত্যুর মিছিলের মধ্য দিয়ে প্রতিনিয়ত যেন আরও ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে এক কোটি ৫১ লাখ ৬১ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৮৬ হাজার ১৮৯ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

ভারতে মোট আক্রান্ত ৯৭ লাখ ৩ হাজার ৭৭০ জন এবং মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৯৫৮ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী সাড়ে ৬৬ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৮ হাজার ১৫৯ জনের।