ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৪:৫৯:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

করোনায় ভারতে আরও ১০৮৯ জনের প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার

করোনায় ভারতে আরও ১০৮৯ জনের প্রাণহানী

করোনায় ভারতে আরও ১০৮৯ জনের প্রাণহানী

ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৫ হাজার ৩৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার জানিয়েছে, এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ছাড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সারা দেশ এক হাজার ৮৯ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এতে মোট মৃতের সংখ্যা ৯৩ হাজার ৩৭৯ জনে পৌঁছেছে, খবর এপি।

কর্তৃপক্ষ মহামারির মধ্যেই বিহার রাজ্যে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। অক্টোবরের শেষের দিকে সামাজিক দূরত্বের বিধিনিষেধের মধ্য দিয়ে তিন দিনের মধ্যে প্রায় সাত কোটি দুই লাখ মানুষ ভোট দিতে পারবেন।

গত সপ্তাহে ভারতে প্রতিদিন প্রায় ৭ হাজার কম করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে ১৬ সেপ্টেম্বর রেকর্ড ৯৭ হাজার ৮৯৪ জন রোগী শনাক্ত হয়েছিল।