ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১:৫৫:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনায় মারা গেলেন পপুলার মেডিকেলের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০১ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে একের পর এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এবার রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুকও করোনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন।

ডা. আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ছিলেন।

এফডিএসআরের তথ্যমতে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ৮৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ চিকিৎসক।

-জেডসি