করোনায় মারা গেলেন প্রতিরক্ষা সচিব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন।আজ সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মাসের শেষ দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। পরে কোভিড-১৯ পরীক্ষা করলে তার শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। শুরুতে বাসাতেই ছিলেন। পরে করোনা শনাক্তের পর তাকে সিএমএইচে ভর্তি হন। ১৩ জুন শারীরিক অবস্থার অবনতি হলে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি।
উল্লেখ্য, মোহসীন চৌধুরী প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরীর ছোট ভাই। এ বছরের ৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পান বিসিএস (প্রশাসন) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা মোহসীন চৌধুরী।
এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এছাড়া তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে বিএসসি (সম্মান) এবং ১৯৮৩ সালে এমএসসিতে উত্তীর্ণ হন। পরে তিনি ঢাকার নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিজে এম এ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি পরিকল্পনা ও উন্নয়ন, আর্থিক অর্থনীতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, বাণিজ্য উন্নয়ন, ক্রয় ও সরবরাহ ইত্যাদি বিষয়ে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নেন। তিনি ১ জানুয়ারি ১৯৬৩ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম









