ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৮:৫৬:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

করোনায় মারা গেলেন স্বাস্থ্য সচিবের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

সহধর্মিণী কামরুন নাহারের সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান

সহধর্মিণী কামরুন নাহারের সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নানের সহধর্মিণী কামরুন নাহার মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে সচিবের আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার সিএমএইচ চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শনিবার রাত ১২টার পর তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিণী গত বুধবার সিএমএইচে ভর্তি হন। কামরুন্নাহার দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।