ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:৫৮:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে দুই লাখ ৯৭ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিশ্বে দুই লাখ ৯৭ হাজার ৩২৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ১৭ হাজার ৫৮২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৪৮ হাজার ৩৯৭ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৪ লাখ ২৭ হাজার ২৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৪ হাজার ৯৭৬ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৩ হাজার ১৮৬ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭০৫ জন।

তৃতীয় স্থানে নেমে এসেছে ইতালি। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩১ হাজার ১০৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার ১০৪ জন।

এছাড়া ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ৯৯১ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৭৮ হাজার ২২৫ জন। স্পেনে করোনায় ২৭ হাজার ১০৪ জনের মৃত্যু ও ২ লাখ ৭১ হাজার ৯৫ জন আক্রান্ত হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯২৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

-জেডসি