করোনায় মৃত্যু হলে খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে খিলগাঁও তালতলা কবরস্থানে তার লাশ দাফন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।এছাড়া, কমিউনিটি সেন্টারগুলোতে সব ধরনের অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। একই সাথে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গুলশান নগর ভবনে ডিএনসিসির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনা অনুসারে মেয়র আতিকুল ইসলামকে সভাপতি করে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
কমিটিতে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ডিএনসিসি এলাকার সব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, ঢাকা সিভিল সার্জন, ডিএনসিসি এলাকার সব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, প্রাথমিক শিক্ষার প্রতিনিধি, ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, আইইডিসিআরের প্রতিনিধি রয়েছেন। ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা: এমদাদুল হক এ কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবেন। সভা থেকে জানানো হয়, এ কমিটি করোনাভাইরাস প্রতিরোধসংক্রান্ত জাতীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন করবে। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনে কোয়ারেন্টাইনসহ আর্থিক ও লজিস্টিক সহায়তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মো: জামাল মোস্তফার সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










