ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১:০৫:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনায় যুগ্মসচিব লুৎফুর রহমানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যোগাযোগ উইংয়ের প্রধান ও যুগ্মসচিব মো. লুৎফুর রহমান তরফদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফরিদ আজিজ গনমাধ্যমকে এই তথ্য নিশ্চিচ করেছেন।

তিনি বলেন, মো. লুৎফুর রহমান তরফদার করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। নিয়মিত খাবারও খাচ্ছিলেন। বৃহস্পতিবার হঠাৎ করেই শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়। পরে রাত সোয়া ১টার দিকে মারা যান তিনি।

সরকারের যুগ্মসচিব লুৎফুর রহমান ৮৬ ব্যাচের ইকোনোমিক ক্যাডারের কর্মকর্তা ছিলেন। সাবেক বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনোমিক অ্যাসোসিয়শেনের সহ-সভাপতি ছিলেন তিনি।

জামালপুর জেলার চাঁনপুর গ্রামে জন্মগ্রহন করেন লুৎফুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

-জেডসি