করোনায় রাজশাহীতে আরও ১৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৩ জুন ২০২১ রবিবার
ফাইল ছবি।
রাজশাহী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২ ঘন্টায় এই জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন আরও ১৩ জন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এই ১৩ জনের মৃত্যু হয়। গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ রোববার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, ‘মৃতদের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।’
করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি নওগাঁয়। উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহী ও নওগাঁর দুজন করে এবং একজন করে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার। তাদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
এই ১৩ জনের মধ্যে হাসপাতালের আইসিইউতে চারজন মারা গেছেন। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ১ ও ২৯ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
উপপরিচালক আরও বলেন, ‘২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৯৫ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪১ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১৭ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৩৬ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ৩৫ জন।
গতকাল শনিবার হাসপাতালটির ল্যাবে ১৮৮ জনের এবং পিসিআর ল্যাবে ৪৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ১০৮ ও রামেক ল্যাবে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে সবচেয়ে বেশি ৫৩ দশমিক ৬৭ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। এ ছাড়া নমুনা পরীক্ষা বিবেচনায় নওগাঁর ৫০ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জের ১৬ দশমিক ৪৬ শতাংশ এবং নাটোরের ১২ দশমিক ৬৭ শতাংশ করোনা ধরা পড়েছে।
এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জুন, ৮ জুন ৮ জন, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন এবং ১২ জুন ৪ জন রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন।
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম







