করোনায় রাশিয়া তৃতীয়, একমাস পর প্রকাশ্যে পুতিন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
করোনায় রাশিয়া তৃতীয়, একমাস পর প্রকাশ্যে পুতিন
করোনা সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ এক মাস পর প্রকাশ্যে এসেছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, শুক্রবার রাশিয়ার জাতীয় দিবস ছিল। এ দিবস পালন উপলক্ষে মস্কোতে একটি আয়োজনে অংশ নেন পুতিন।
সর্বশেষ ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে ঐতিহাসিক প্যারেড অনুষ্ঠানে পুতিনকে প্রকাশ্যে দেখা যায়। এরপর গত এক মাসে তাকে প্রক্যাশে দেখা যায়নি। পুতিন এতদিন মস্কোর বাইরে অবস্থিত একটি বাসভবনে বসে ভিডিও কনফারেন্সে মাধ্যমে সরকারি বৈঠকে অংশ নিয়েছেন।
পশ্চিম মস্কোতে হওয়া গতকাল শুক্রবারের অনুষ্ঠানে পুতিন আগামী ১ জুলাই রুশ সংবিধান সংশোধনে ভোট দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। তার আশা, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংবিধান সংশোধন হতে যাচ্ছে।
আগামী ১ জুলাই রাশিয়ার সংবিধান সংশোধিত হলে পুতিনের আরও এক মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন। বর্তমানে ষষ্ঠ মেয়াদে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি পুতিন।
এদিকে, বিশ্বের অন্যতম সামরিক শক্তির দেশ রাশিয়া করোনাভাইরাসে রীতিমতো কুপোকাত হয়ে গেছে। খুব দ্রুতই তারা করোনা সংক্রমণের দিক দিয়ে বিশ্বের তৃতীয় অবস্থানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, রাশিয়ায় মোট ৫ লাখ ১০ হাজার ৭৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ বিপুল আক্রান্তের তুলনায় রাশিয়ায় মৃত্যু সংখ্যা কম। দেশটিতে ৬ হাজার ৭০৫ জন করোনায় মারা গেছে।
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী