ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ২০:১৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

করোনায় রূপালী ব্যাংকের ডিজিএম-এর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার

রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শহিদুল ইসলাম খান রিপন

রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শহিদুল ইসলাম খান রিপন

রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শহিদুল ইসলাম খান রিপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

রূপালী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩০ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন ডিজিএম শহিদুল ইসলাম খান। চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত এই কর্মকর্তা স্ত্রী ও ছেলেমেয়েসহ রাজধানীর বাসাবোতে থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

রূপালী ব্যাংকের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পড়াশোনা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।