ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৬:২৬:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫% কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা

করোনায় শনাক্ত কমেছে, মৃত্যু শতাধিকই আছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সারা দেশে ঘাতকব্যাধি করোনার তান্ডব থামছেই না। ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে টানা তিন দিন আট হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্তের পর এই সংখ্যা ৬ হাজারের ঘরে নামলেও দৈনিক মৃত্যু সপ্তম দিনের মতো একশ’র বেশি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২১৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। সারাদেশে শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ।

শুক্রবার ৮ হাজার ৪৮৩ জনের মধ্যে সংক্রমণ এবং ১৩২ জনের মৃত্যুর খবর এসেছিল।

গত একদিনে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮৪ জন ও নারী ৫০ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ১০৭ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন এবং বাসায় সাত জনের মৃত্যু হয়।

২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ। গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই শতাধিক মৃত্যুর তথ্য মিলেছে। যদিও মাঝে একদিন মৃত্যু ছিল একশর নিচে। গতকাল শুক্রবার এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৩২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৭৭৭ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ।