ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ৩:০৫:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

করোনায় শিশুদের মৃত্যুর ঘটনা বিরল: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৫ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনা ভাইরাসে বয়স্কদের চেয়ে শিশু এবং তরুণদের গুরুতরভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি এই ভাইরাসে শিশুদের মৃত্যুর ঘটনাও বিরল বলে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে।

জানা গেছে, গবেষণাটি জানুয়ারির ১৭ তারিখ থেকে জুলাইয়ের ১৩ তারিখ পর্যন্ত যুক্তরাজ্যের ১৩৮টি হাসপাতালে চালানো হয়। গবেষণায় দেখা যায়, এক শতাংশের কম শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আর যে সব শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তাদের অন্য শারীরিক সমস্যা ছিল।

এ বিষয়ে এই গবেষণা দলের সদস্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিবারপুলের আউটব্রেক মেডিসিন এন্ড চাইল্ড হেলথ বিভাগের প্রফেসর ক্যালাম সেম্পল বলেন, আমরা পুরোপুরি নিশ্চিত যে করোনা মারাত্বকভাবে শিশুদের ক্ষতি করছে না। অভিভাবকরা এটি জেনে খুশি হবেন যে তাদের সন্তানেরা স্কুলে গেলে সরাসরি কোনো ক্ষতি হবে না।

-জেডসি