করোনায় সুস্থ থাকার ৫ উপায় জানাল হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০১ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
করোনায় সুস্থ থাকার ৫ উপায় জানাল হু
নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) হানায় বিপর্যস্ত পুরো বিশ্ব। এখন পর্যন্ত প্রতিষেধক আবিষ্কার না হওয়াতে সতর্কতা-সচেতনতাই এই প্রাণঘাতি ভাইরাস থেকে বাঁচার একমাত্র পথ। বিশ্বের প্রায় সব দেশেই এখন লকডাউন করা রয়েছে। এক দেশের সঙ্গে আর এক দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। অফিস-আদলত বন্ধ থাকলেও স্বল্প পরিসরে কাজ চলছে বাড়ি থেকে।
এ অবস্থায় সুস্থ থাকার পাঁচটি উপায় জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। আমাদের সময়ের পাঠকদের জন্য উপায়গুলো তুলে ধরা হলো।
স্বাস্থ্যকর খাবার খাওয়া : সুস্থ থাকার প্রধান উপায় হলো পুষ্টিযুক্ত স্বাস্থ্যকর খাবার খাওয়া। এতে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে এবং ঠিকভাবে কাজ করবে।
মদ্যপান সীমা রাখা : করোনাভাইরাসের এই সময়ে সুস্থ থাকতে হলে মদ্যপানে দায়িত্বশীল হতে হবে। সীমার বাইরে পান করা উচিৎ নয়। চিনিযুক্ত পানীয় পরিহার করতে হবে।
ধূমপান করা যাবে না : সুস্থ থাকতে হলে ধূমপান করা যাবে না। কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হলে ধূমপানের কারণে মারাত্মক রোগগুলো বৃদ্ধি পায়।
শারীরিক কসরত করা : সুস্থ থাকার জন্য শারীরিক কসরত করার কোনো বিকল্প নেই। যদি বাইরে যাওয়ার অনুমতি থাকে তাহলে প্রাপ্ত বয়স্ককে ৩০ মিনিট ও শিশুদের ১ ঘণ্টা দৌড়াতে হবে। আর নাহয় বাসায়ই বিভিন্ন ব্যায়াম-ইয়োগা করা যেতে পারে। অফিসের কাজ বাসায় করলে এক পজিশনে না করা। ৩০ মিনিট পরপর তিন মিনিটের বিরতি নেওয়া।
মানসিক স্বাস্থের দিকে নজর দেওয়া : মহামারির এই সময়ে মানসিকভাবে শক্ত থাকা খুবই জরুরি। এই সময়ে মানসিক অশান্তি থাকা, চাপ অনুভব করাটা স্বাভাবিক। পরিচিত ও বিশ্বস্তজনের সঙ্গে কথা বলে মানসিক অশান্তি থেকে দূরে থাকা যেতে পারে। কমিউনিটির অন্য মানুষদেরকে সাধ্য অনুযায়ী সহোযোগিতা করা। প্রতিবেশি, বন্ধু ও পরিবারের সদস্যদের খোঁজখবর রাখা। গান শোনা, বই পড়া ও গেম খেলা যাতে পারে। যদি সমস্যা হয় তাহলে সংবাদ দেখা থেকে দূরে থাকা। দিনে একবার কিংবা দুইবার নির্ভযোগ্য গণমাধ্যম থেকে দেশ-বিদেশের খোঁজ-খবর নিলেই হবে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



