মার্ডার-মিস্ট্রি সিনেমায় সজলের নায়িকা অপু
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন একটি সিনেমায় যুক্ত হলেন। ‘দুর্বার’ নামের এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলকে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং- এমনই খবর মিলল।
কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন সজল ও অপু বিশ্বাস। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
এ প্রসঙ্গে নির্মাতা ফুয়াদ গণমাধ্যমে জানিয়েছেন, ‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার সিনেমা। তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে নারাজ তিনি। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর থেকে একটানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করা হবে।
জানা গেছে, পুরোদমে চলছে প্রস্তুতি শুটিং ফ্লোরে যাওয়ার আগে কোনো খামতি রাখতে চান না শিল্পীরা। তাই সজল ও অপু বিশ্বাসসহ অন্য কলাকুশলীরা বর্তমানে রিহার্সালে ব্যস্ত সময় পার করছেন। মূল শুটিং শুরুর আগে আগামী ১৪ ডিসেম্বর তাদের নিয়ে একটি আনুষ্ঠানিক ফটোশুট করা হবে বলে শোনা যাচ্ছে।
এই সিনেমায় অপু ও সজল ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অপু-সজল জুটির ‘দুর্বার’।
এদিকে, ‘দুর্বার’ ছাড়াও অপু বিশ্বাসের হাতে রয়েছে আরও নতুন কাজ। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেখানে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’-এর কাজ শেষ করেই তিনি ‘সিক্রেট’-এর শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে।
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস