করোনায় ৭ লাখ ৯৭ হাজারের বেশি মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ২১ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছে ৭ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৫ লাখের অধিক মানুষ।
বিশ্বের নানা প্রান্তে কোভিড-নাইনটিনের সংক্রমণ বেড়েই চলছে। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে নতুন করে দাপট দেখাচ্ছে ভাইরাসটি। এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্পেন, ইতালি ও জার্মানি।
সিএনবিসি নিউজ জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৭০৭ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন জার্মানিতে। যা গেল এপ্রিল থেকে এই পর্যন্ত সর্বোচ্চ।
এদিকে শেষ ২৪ ঘণ্টায় স্পেনে ৩ হাজার ৭১৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১২৭ জনের।
ইতালিতে বৃহস্পতিবার একদিনেই নতুন করে শনাক্ত হয়েছে ৮৪৫ জন। তবে এদিক থেকে ভালো অবস্থানে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা। টানা ১৬ দিনেও দেশটিতে নতুন করে শনাক্ত হয়নি কোনও বাংলাদেশি।
বিশ্বের অন্যান্য দেশের মতো করোনার সংক্রমণ ও মৃত্যু অব্যাহত আছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায়। নতুন করে আরও কয়েকজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে চীন নিউজিল্যান্ড ও জ্যামাইকায়।
স্পেনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৪ হাজার ২২৯ জন আক্রান্ত হয়েছে। মোট মৃত ২৮ হাজার ৮১৩ জন। ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ১১৮ জন। মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৪১৮ জনের। ২ লাখ ৩১ হাজার ২৮৪ জন আক্রান্ত হয়েছেন জার্মানিতে। মৃতের সংখ্যা ৯ হাজার ৩২৪ জন।
আক্রান্ত ও মৃতের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। মোট আক্রান্ত ৫৭ লাখ ৪৬ হাজার ২৭২ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৪২৫ জনের।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











