ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১২:৩৫:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনা আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

করোনা আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় ব্রাজিল

করোনা আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় ব্রাজিল

বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ব্রাজিল তৃতীয় অবস্থানে উঠে এসেছে। সোমবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তারা এ অবস্থানে এলো।

ক্রমবর্ধমান সংকটের মুখে থাকা দেশটি কোভিড-১৯ ভাইরাস মোকাবেলায় লড়াই করে যাচ্ছে। খবর এএফপি’র।

ব্রাজিলে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৫৪ হাজার ২২০ জনে দাঁড়ানোয় দেশটি গত ৭২ ঘণ্টায় মোট আক্রান্তের তালিকায় ব্রিটেন, স্পেন ও ইতালিকে ছাড়িয়ে গেছে।

এক্ষেত্রে ব্রাজিল কেবলমাত্র যুক্তরাষ্ট্র (১৫ লাখ) ও রাশিয়ার (২ লাখ ৯০ হাজার) পেছনে রয়েছে।

দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৬ হাজার ৭৯২ জনে দাঁড়িয়েছে। এদিক থেকে বিশ্বে ষষ্ঠ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা ১৫ গুণেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।

২১ কোটি জনসংখ্যা অধ্যুষিত দক্ষিণ আমেরিকার এ বিশাল দেশে কোভিড-১৯ ভাইরাস কিভাবে মোকাবেলা করা হবে সেটা নিয়ে রাজনৈতিক বিভক্তি রয়েছে।

কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এ ভাইরাসকে একটি ‘সামান্য ফ্লু’র’ সাথে তুলনা করেছেন। তিনি দেশের অর্থনৈতিক ক্ষতি বন্ধে ফের কাজ শুরু করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ নাগরিকদের ঘরে থাকার এবং জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখার জোরালো আহ্বান জানিয়েছে।

দেশটিতে করোনা মোকাবেলায় এভাবে পাল্টাপাল্টি পদক্ষেপের ঘোষণা দেয়ায় বিষয়টি আদালতে গড়ালে আদালত রাজ্য ও স্থানীয় সরকারের গৃহীত পদক্ষেপের পক্ষে সমর্থন দেয়।