করোনা আক্রান্তে উহানকেও ছাড়িয়ে গেল ভারতের মুম্বাই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১০ জুন ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতে চোখ রঙ্গানি দেখাচ্ছে করোনাভাইরাস। দেশটিতে লাগামহীনবাবে বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হলেন ৯ হাজার ৯৮৫ জন। নতুন করে মৃত্যু ঘটেছে ২৭৯ জনের।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্তের ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩ জনে। যার মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ টি। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন।
বর্তমানে ভারতজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭৪৫ জন। ভারতে মহারাষ্ট্র রাজ্যে করোনা সংক্রমণ অব্যাহত গতিতে বেড়ে চলেছে। মহারাষ্ট্রে ৯০ হাজার ৭৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। যারমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৬৩৮ জন। ভারতে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের ৪ ভাগের ১ ভাগই মহারাষ্ট্র রাজ্যের।
ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে বর্তমানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ১০০ জন। এই সংখ্যা চীনের উহান নগরীর থেকে প্রায় ৭০০ জন বেশি। চীনের উহানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৩৪০ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১৭৬০ জনের। ভারতে করোনা সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি। সেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৮৭৪ জন।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











