করোনা আক্রান্ত মোহাম্মদ নাসিম আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাস আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
সোমবার (০১ জুন) রাত ৯টায় অক্সিজেন জনিত সমস্যা দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা আল ইমরান চৌধুরী।
তিনি গণমাধ্যমকে জানান,বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সোমবার দুপুর ১২টায় তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ মনে হওয়ায় নমুনা পরীক্ষা করা হয়। পরে প্রতিবেদন পাওয়া গেলে দেখা যায় তিনি কোভিড-১৯ আক্রান্ত।
আইসিইউতে স্থানান্তরের বিষয়ে আল ইমরান চৌধুরী জানান, অক্সিজেন কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় জানান, রাতে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বাবার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।
তাকে আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার কথা জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।মোহাম্মদ নাসিমকে প্রয়োজনে সিএমএইচে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে রেখেছেন বলে সোমবার বিকালে জানিয়েছিলেন ছেলে জয়।
বেশ কয়েক দিন ধরে অসুস্থ মোহাম্মদ নাসিমের চার দিন আগেও একবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তখন ফল নেগেটিভ এসেছিল।
জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় না থাকলেও পরের মেয়াদে তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন শেখ হাসিনা।
-জেডসি
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে