করোনা: আয়ারল্যান্ডে ১ লাখ ২০ হাজার মিঙ্ক মেরে ফেলার সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আয়ারল্যান্ডে ১ লাখ ২০ হাজার মিঙ্ক মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটির কৃষি মন্ত্রণালয়ের প্রধান তিনটি ফার্মের মালিককে তাদের সকল মিঙ্ক মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। খবর ডয়েচে ভেলে ও বিবিসির।
মূলত দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা টনি হলোহান সম্প্রতি সরকারকে জানিয়েছে জরুরি ভিত্তিতে দেশের সকল মিঙ্কগুলোকে মেরে ফেলতে হবে। তার এই পরামর্শের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবশ্য মিঙ্কপ্রেমীরা এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন। তারা দাবি করছেন আয়ারল্যান্ডের মিঙ্ক ক্ষতিকর নয়। পাশাপাশি যে তিন ফার্মের মালিককে তাদের মিঙ্ক মেরে ফেলতে বলা হয়েছে, তারা দাবি করেছে এটি করলে পথে বসতে হবে। কারণ, তাদের জীবন ও জীবিকা এটার ওপর নির্ভরশীল।
যদিও আয়ারল্যান্ডে মিঙ্ক থেকে করোনা ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো। তারপরও সতর্কতাস্বরূপ এগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি ডেনমার্কে ২০০’র অধিক মানুষ মিঙ্ক থেকে ভিন্ন ঘরনার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ঘটনার পর বিশ্বেব্যাপী স্বাস্থ্য কর্তৃপক্ষ শঙ্কা করছে মিঙ্ক থেকে ভিন্ন ঘরনার করোনাভাইরাস ছড়ালে বর্তমানে যে টিকাগুলো নিয়ে কাজ চলছে সেটি এক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। সুতরাং নতুন মহামারি রুখতে মিঙ্ক থেকে করোনা ছড়ানো বন্ধ করতে হবে।
ওই ঘটনার পর ডেনমার্ক সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১ কোটি ৭০ লাখ মিঙ্ক মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। গ্রিস, স্পেন ও নেদারল্যান্ডসও একই সিদ্ধান্ত নেয়।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








