ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:৪২:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

করোনা: ওকিনাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ২ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জাপানের ওকিনাওয়া দ্বীপে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটি রয়েছে এবং সেখানে বহু সংখ্যক মার্কিন সেনাকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ওকিনাওয়ার গভর্নর ডেনি তামাকি শুক্রবার ঘোষণা করেন, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত জাপানের দক্ষিণাঞ্চল জরুরি অবস্থার মধ্যে থাকবে। ওকিনাওয়া দ্বীপের বাসিন্দাদেরকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। ওই এলাকায় প্রতিদিন রেকর্ড সংখ্যক লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে তামিাকি বলেন, নাটকীয়ভাবে করোনা সংক্রমণ বেড়ে গেছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কিন্তু যেকোনো মূল্যে তা প্রতিরোধ করতে হবে। আমরা রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করছি যার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে, আমরা সংকটাপন্ন অবস্থায় আছি।

ওকিনাওয়া অঞ্চলে গতকাল ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শণাক্ত করা হয়। গত পাঁচদিনের মধ্যে এটি ছিল সর্বোচ্চ সংখ্যক।

-জেডসি