করোনা চিকিৎসায় ৪-৫টি ওষুধ নিয়ে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৩ মে ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের তীব্রতা বা স্থায়িত্ত্ব হ্রাসে কিছু ওষুধ কাজ করছে। এই ৪/৫টি ওষুধের মধ্যে কোন ওষুধ সবচেয়ে বেশি কার্যকর তা জানতে কাজ চলছে। মঙ্গলবার সংস্থাটির মুখপাত্র মারগারেট হ্যারিস এক ভার্চুয়াল বৈঠকে এ তথ্য জানিয়েছেন।
হ্যারিস বলেন, ‘গবেষণার একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা কিছু ওষুধ দেখেছি যেগুলো অসুস্থতার তীব্রতা বা স্থায়িত্ত্ব হ্রাস করছে। তবে ভাইরাসটিকে হত্যা করতে বা থামাতে পারে এ ধরনের কিছু আমরা এখনও পাইনি।’
সংস্থার এই মুখপাত্র বলেন, ‘আমরা ইতিবাচক তথ্য পাচ্ছি। তবে এই চিকিৎসা পদ্ধতি কাজ করবে তা বলতে পারার মতো শতভাগ আস্থাশীল হওয়ার জন্য আমাদের আরও তথ্য প্রয়োজন।’
প্রসঙ্গত,করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন কোভিড-১৯ চিকিৎসায় কাজ করছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গবেষণায় তার দাবির পক্ষে জোরালো কিছু প্রমাণিত হয়নি। সম্প্রতি বেশ কিছু দেশ রেমিডিসিভির করোনা চিকিৎসায় ব্যবহারে অনুমতি দিয়েছে। তবে এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুস্পষ্ট অনুমোদন এখনও আসেনি।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











