ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ২২:০২:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

করোনা ছিনিয়ে নিলো আরও ৬৯ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ২ মে ২০২১ রবিবার

করোনা ছিনিয়ে নিলো আরও ৬৯ জনের প্রাণ

করোনা ছিনিয়ে নিলো আরও ৬৯ জনের প্রাণ

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৯ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জনে। এ ছাড়া এখন পর্যন্ত করোনায় মোট ১১ হাজার ৫৭৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬০ শতাংশ।

গত বছর ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।