করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন
দেশে এ পর্যন্ত সাড়ে ১১ লাখের বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ১১ লাখ ৫১ হাজার ৭৬৭। এরমধ্যে পুরুষ ৭ লাখ ৮০ হাজার ৭৫৯ এবং নারী ৩ লাখ ৭১ হাজার ৮ জন।
এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন। এরমধ্যে ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৬৫ হাজার ৩৮৭।
এ ছাড়া আজ শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭১ লাখ ৪ হাজার ৫৬৩ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২ লাখ ২১ হাজার ৬১৬ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩০৩ এবং নারী ৭৮ হাজার ৩১৩ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১২ হাজার ১৫৭ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৬৬৬ এবং নারী ৪ হাজার ৪৯১ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৫৩ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৬৬ হাজার ৮৪৭ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৬৫ হাজার ৪৪৯ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৮ লাখ ৯৬ হাজার ৯০৯ জন।
ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ হাজার ৫৫৬ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৩ হাজার ৪২৫ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৮৯০ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৫৩ হাজার ১৬ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২১ হাজার ২৯৭ জন, প্রথম ডোজ ৬ লাখ ৫২ হাজার ৮৩০ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ১০ হাজার ৩৮১ জন, প্রথম ডোজ ৫ লাখ ৮৫ হাজার ৩৪১ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৩৭ জন, প্রথম ডোজ ৭ লাখ ১৭ হাজার ৯৫৪ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৯ হাজার ৬৯৮ জন, প্রথম ডোজ ২ লাখ ৪৫ হাজার ২৯৪ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৭ হাজার ৫৫ জন, প্রথম ডোজ ২ লাখ ৯৫ হাজার ৭৩৩ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







