করোনা টিকার ২য় ডোজ নিয়েছে ৪১ লাখের বেশি মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার
করোনা টিকার ২য় ডোজ নিয়েছে ৪১ লাখের বেশি মানুষ
দেশে এ পর্যন্ত প্রায় ৪১ লাখের বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৪১ লাখ ২১ হাজার ৩১৭ জন। এরমধ্যে পুরুষ ২৬ লাখ ৩৬ হাজার ২২৪ এবং নারী ১৪ লাখ ৮৫ হাজার ৯৩ জন।
এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। এরমধ্যে ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৩৭ হাজার ২৮৭ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ২২ হাজার ৬৮২ এবং নারী ১৪ হাজার ৬০৫ জন। প্রথম ডোজ নিয়েছেন ১৪ জন। এদের মধ্যে পুরুষ ৮ ও নারী ৬ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৬৮৭ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৭ লাখ ৮০ হাজার ৯৫ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ৮ হাজার ৭৮ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ২০ হাজার ১০৭ জন।
ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৭৬৩ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৯ হাজার ২৩৩ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ লাখ ৩৫ হাজার ৪০৫ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৮ হাজার ২০৪ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৪ হাজার ৯৪৮ জন, প্রথম ডোজ ৬ লাখ ৬৩ হাজার ৯৬৭ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৩০৩ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯৬ হাজার ৯৪৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ২৩০ জন, প্রথম ডোজ ৭ লাখ ৩১ হাজার ৮৯ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৭২১ জন, প্রথম ডোজ ২ লাখ ৫১ হাজার ৩৪৫ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৬০ জন, প্রথম ডোজ ৩ লাখ ১ হাজার ১৫৬ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



