ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৩:১৫:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

করোনা: ঢাকা ছেড়েছে ১ কোটি মোবাইল গ্রাহক

ইউএনবি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার

করোনা: ঢাকা ছেড়েছে ১ কোটি মোবাইল গ্রাহক

করোনা: ঢাকা ছেড়েছে ১ কোটি মোবাইল গ্রাহক

করোনাভাইরাস রোধে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরে ঢাকা ছেড়েছেন প্রায় এক কোটি মোবাইল গ্রাহক। মোবাইল ফোন অপারেটরদের তথ্যের ভিত্তিতে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার’র (এনটিএমসি) পরিচালক বিগ্রেডিয়ার জেনালের জিয়াউল আহসান ইউএনবিকে এ তথ্য জানিয়েছন ।

তিনি বলেন, ‘এক কোটি গ্রাহকের মধ্যে বাংলালিংকের ১৬ লাখ, গ্রামীণ ফোনের ৪৬ লাখ, রবি’র ৩৫ লাখ এবং টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে।’

‘এত বিপুল সংখ্যক মানুষের মাঝে যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত থাকে ভয়াবহ আকাড় ধারণ করতে পারে,’ যোগ করেন এনটিএমসি পরিচালক।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ এক ঘোষণায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে।