ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১০:০৫:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে

করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৪ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ এএম, ৪ মে ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৪ হাজার ১৪ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৭৮ হাজার ২৬৩ জন, স্পেনে এক লাখ ৪৮ হাজার ৫৫৮ জন, ইতালিতে ৮১ হাজার ৬৫৪ জন, ফ্রান্সে ৫০ হাজার ৭৮৪ জন। ইরানে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৪২২ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৩০ হাজার ৬০০ জন।

সোমবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৮ হাজার ২৮২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৬৬ হাজার ৪ জন। অপরদিকে ১১ লাখ ৫৪ হাজার ১৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি