‘করোনা থেকে সুস্থ হলে টিকার এক ডোজই যথেষ্ট’
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
যারা এক বার কোভিডে আক্রান্ত হয়েছেন এবং পরে সুস্থ হয়ে উঠেছেন- টিকার একটি ডোজই তাদের জন্য যথেষ্ট হবে বলে সাম্প্রতিক একটি গবেষণা উঠে এসেছে।
গবেষণায় বলা হয়েছে, টিকার একটি ডোজ নিলেই সার্স-কভ-২ ভাইরাস মোকাবিলার জন্য তাদের দেহের প্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। পরে তাদের টিকার আর একটি ডোজ নেওয়ার প্রয়োজন থাকে না।
গবেষণাটি চালিয়েছেন আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অব মেডিসিনের পেন ইনস্টিটিউট অব ইমিউনোলজির বিজ্ঞানীরা।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সায়েন্স ইমিউনোলজি’ তে।
গবেষণায় বলা হয়, দ্বিতীয় ডোজ নিলে আক্রান্তদের দেহের প্রতিরোধ ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, তা কিন্তু নয়। তবে যাদের আগে কোভিড হয়নি, তাদের দেহের প্রতিরোধ ব্যবস্থার যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠার জন্য টিকার দু’টি ডোজের খুবই প্রয়োজন।
গবেষকরা পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ৪৪ জন সুস্থ মানুষকে বায়োএনটেক-ফাইজার এবং মডার্নার তৈরি ‘মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ)’ কোভিড টিকা দিয়েছিলেন। ৪৪ জনের মধ্যে ১১ জন আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। পরে তারা সবাই সুস্থ হয়ে ওঠেন। কীভাবে তাঁদের শরীরে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়ে উঠছে তা বুঝতে গবেষকরা টিকা নেওয়ার আগে ও পরে দুই বার করে মোট চার বার ৪৪ জনের রক্তের নমুনা পরীক্ষা করেছিলেন।
জীববিজ্ঞান বলে, টিকা দেওয়া হলে বা কোনও ভাইরাসের সংক্রমণ ঘটলে মানুষের দেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা আদতে দু’ধরনের কোষ তৈরি করে। ভাইরাসদের বিরুদ্ধে লড়াই চালিয়ে তাদের হারিয়ে দেওয়ার জন্য। এদের একটি অ্যান্টিবডি। অন্যটি ‘মেমরি বি সেল’। দেহে ঢুকে পড়া ভাইরাসের বিরুদ্ধে লড়াইটা তড়িঘড়ি শুরু করে দেয় অ্যান্টিবডি। আর মানুষের শরীরকে কোনও ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য প্রস্তুত রাখতে সহায়তা করে মেমরি বি সেল।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ই জন হোয়েরি বলেছেন, ‘এত দিন প্রায় বেশির ভাগ গবেষণাতেই দেখা হয়েছে টিকা দেওয়ার পর কী ভাবে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থা অ্যান্টিবডি গড়ে তুলছে, তার জন্য কতটা সময় নিচ্ছে, সেই অ্যান্টিবডি কতটা কার্যকর হচ্ছে। এখন যে গবেষণাগুলো এ ব্যাপারে মেমরি বি সেল এর ভূমিকাও খতিয়ে দেখছে আমাদের গবেষণা তাদেরই অন্যতম।
আগামী দিনে ভাইরাসের দাপট রুখতে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থা কতটা কার্যকর হবে তা বুঝতে মেমরি বি সেল এর ভূমিকা খতিয়ে দেখার প্রয়োজনই সবচেয়ে বেশি। তাই আমরা গবেষণায় দেখেছি টিকা দেওয়ার পর কী ভাবে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থা কত তাড়াতাড়ি মেমরি বি সেল তৈরি করতে পারছে।’
গবেষকরা দেখেছেন, এক বার যারা কোভিডে আক্রান্ত হয়েছেন এবং পরে সুস্থও হয়ে উঠেছেন, এই মেমরি বি সেলগুরোর জন্যই তাদের আর কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার প্রয়োজন হচ্ছে না। একটি ডোজই তাদের দেহে প্রতিরোধ ব্যবস্থাকে যথেষ্ট শক্তিশালী করে দিতে পারছে।
তবে যারা আগে কোভিডে আক্রান্ত হননি, তাদের ক্ষেত্রে এই মেমরি বি সেলগুলোর ভূমিকা ততটা উল্লেখযোগ্য নয়। তাই টিকার দু’টি ডোজ নিলে তাদের দেহে প্রতিরোধ ব্যবস্থা সার্স-কভ-২ ভাইরাস মোকাবেলার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারছে না।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







