করোনা: দেশে একদিনে রেকর্ড ৪৫ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫২ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
করোনা: দেশে একদিনে রেকর্ড ৪৫ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ছাড়াল
দেশে মহামারি করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৭৫ জনে। করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে তিন হাজার ১৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা আজ মঙ্গলবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৭১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৩৩ জন, নারী ১২ জন।’
এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৭৩৬ জন, মারা গেছে ৪২ জন। তার আগের দিন রোববার করোনায় আক্রান্ত হয় ২ হাজার ৭৪৩ জন, মৃত্যু হয় ৪২ জনের।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










