করোনা: দেশে মৃত্যু পাঁচশো ছাড়াল, একদিনে সর্বোচ্চ শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২৫ মে ২০২০ সোমবার
করোনা: দেশে মৃত্যু পাঁচশো ছাড়াল, একদিনে সর্বোচ্চ শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৯৭৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ২১ জনের। এর ফলে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩৫,৫৮৫ জন। সব মিলিয়ে দেশে এই রোগে ৫০১ জন মারা গেলেন।
আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা নিয়মিত এই ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭,৩৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবে ৯, ৪৫১টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। এ পর্যন্ত ২ লক্ষ ৫৩ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে মোট মৃত্যুর সংখ্যা পাঁচশো ছাড়াল এমন দিনে যখন দেশটিতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হচ্ছে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের আয়োজন ভিন্ন। নিষেধাজ্ঞা আসে কোলাকুলি করার ক্ষেত্রেও। ঈদ হলেও সব ধরণের স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়।
এর আগে রোববার সর্বোচ্চ ২৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। সেদিন ১৫৩২ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানানো হয়।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ আর সুস্থতার হার ২০ দশমিক ৬১।
মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ আর ৫ জন নারী। তারা ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন আর রংপুর বিভাগের ১ জন বাসিন্দা।
তিনি জানান, বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বয়সের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বয়সের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।
জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫৪ লক্ষ ১১ হাজার মানুষ। তাদের মধ্যে ৩ লক্ষ ৪৫ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের মোট ১৮৮টি দেশ বা অঞ্চলে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।
বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ৮ মার্চ। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











