ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৫:৩১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনা: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত-মৃত্যু সব রেকর্ড ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১৮ মে ২০২০ সোমবার

করোনা: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত-মৃত্যু সব রেকর্ড ছাড়াল

করোনা: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত-মৃত্যু সব রেকর্ড ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। সেইসঙ্গে কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুও সব রেকর্ড ছাড়াল। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬০২ জন এবং মারা গেছে ২১ জন। সুস্থ হয়েছে ২১২ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ৯০৩টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৯ হাজার ৭৬৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১  হাজার ৬০২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৭০ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩৪৯ জন। সুস্থ হয়েছে ২১২ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৫৮৫ জন।’

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ২৭৩ জন, মৃত্যু হয় ১৪ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৯৩০ জন, মারা যায় ১৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।