ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১০:৫৯:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

করোনা: নিয়ন্ত্রণে ভারতের দৈনিক সংক্রমণের হার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার

করোনা: নিয়ন্ত্রণে ভারতের দৈনিক সংক্রমণের হার

করোনা: নিয়ন্ত্রণে ভারতের দৈনিক সংক্রমণের হার

ভারতে করোনার দৈনিক সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ১৫ থেকে ১৬ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে তা। দৈনিক মৃত্যুও আজ শুক্রবার ২০০-র কম রয়েছে। দেশটির মোট আক্রান্তের সাড়ে ৯৬ শতাংশের বেশি সুস্থ হয়ে উঠেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫৯০ জন। এখনও অবধি দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৫ লক্ষ ২৭ হাজার ৬৮৩ জন। মোট আক্রান্তে বিশ্বে প্রথম আমেরিকা। সেখানে মোট আক্রান্ত ২ কোটি ৩৩ লক্ষ ছাড়িয়েছে। সে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা আকাশছোঁয়া। গত ক’দিন রোজ আড়াই লক্ষের কাছাকাছি মানুষ সংক্রমিত হচ্ছেন সে এ দেশে। ভারতের পিছনে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলেও দৈনিক সংক্রমণ গত এক মাসে ধরে বেশি। সেখানে মোট আক্রান্ত ৮৩ লক্ষ ২৪ হাজার।

করোনাভাইরাসে ভারতে এখনও অবধি ১ লক্ষ ৫১ হাজার ৯১৮ জনের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ১৯১ জন। দেশটির মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে মোট মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। কর্নাটক এবং তামিলনাড়ুতে তা ১২ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে তা সাড়ে ১০ হাজার পার করেছে। পশ্চিমবঙ্গেও তা ১০ হাজারের কাছাকাছি। উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশও সংখ্যাটা উল্লেখযোগ্য।

পশ্চিমবঙ্গেও দৈনিক আক্রান্ত উল্লেখযোগ্য হারে কমেছে গত ক’দিনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৮০ জন। এ রাজ্যে মোট আক্রান্ত ৫ লক্ষ ৬৩ হাজার ৪৭৫ জন। যদিও এর মধ্যে ৫ লক্ষ ৪৬ হাজার মানুষই সুস্থ হয়ে উঠেছে।