করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আরও বিনিয়োগ করবে জাপান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ২১ মার্চ ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
জাপান মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে আরও বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো।
রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে জাপান সরকারের এই বার্তা দেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূত বলেছেন, করোনা পরিস্থিতি শেষ হলে জাপান বাংলাদেশে আরও বিনিয়োগ করবে।
রাষ্ট্রদূত নাওকি ইতো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার পাঠানো বার্তা এবং ১৯৭৩ সালে জাতির পিতার জাপান সফরের ওপর নির্মিত তথ্যচিত্র 'ওয়েলকাম বঙ্গবন্ধু (১৯৭৩)’ শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজন্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে জাপানি অর্থায়নের যেসব প্রকল্প রয়েছে- সেগুলোর অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে রাষ্ট্রদূত বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যেও মাতারবাড়ি প্রকল্প এগিয়ে চলেছে। মাতারবাড়ি বাংলাদেশের ‘ইন্ডাস্ট্রিয়াল হাব' হবে এবং এটা হবে 'গেইম চেঞ্জার'।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানকে জায়গা দেয়া হয়েছিল, যা আগামী বছর প্রস্তুত হবে বলে রাষ্ট্রদূত বৈঠকে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
তিনি বলেন, চট্টগ্রামের মিরসরাইয়ে হবে জাপানের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক অঞ্চল।
বাংলাদেশের অর্থনীতিতে জাপানের অব্যাহত সহযোগিতার দেশটির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, মাতারবাড়ি প্রকল্পের কাজ শেষ হলে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরের কথা স্মরণ করে তার মেয়ে শেখ হাসিনা বলেন, সেই সফরে আমার বোন শেখ রেহানা এবং ছোট ভাই শেখ রাসেল বঙ্গবন্ধুর সফরসঙ্গী ছিলেন।
বৈঠকে রাষ্ট্রদূত বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করলে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই জাপান এবং বাংলাদেশ যৌথভাবে এই টার্মিনালটি পরিচালনা করবে।
নব্বইয়ের দশকের শুরুতে বিরোধী দলের নেতা হিসেবে জাপান সফরের কথা স্মরণ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, জাপান ছিল আমার স্বপ্নের দেশ।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










